শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমিই পারি শিশুর ওপর শারীরিক সহিংসতা বন্ধ করতে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও চিত্রাংকন প্রতিযোগিতা। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ জুলাই সোমবার বিকেলে শহরের প্রধান সড়কে ওই কর্মসূচী পালন করা হয়। ওই সময় বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেং ছাম, সিষ্টেম সাপোর্ট অফিসার ক্রিষ্টিনা মুক্তা সিকদার প্রমুখ।
এতে অংশ গ্রহণ করে শিশুর প্রতি বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে সহিংসতা বন্ধ করার একাত্ততা ঘোষণা করেন শিশু ফোরাম ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যারা।























