শ্রীবরদীতে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদকরণে সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭০
শ্রীবরদীতে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদকরণে সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী পৌর শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা মোড়সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদকরণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যত্রতত্র গাড়ি পার্কিং এর মাধ্যমে পথচারীদের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল আল আমিন, কহিনুর বেগম, আবু জাফর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহেল আল মামুন দুলাল, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, আ’লীগ নেতা ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী লালসহ শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ‘মুড়ি ধানে’ নতুন বিপ্লব : শেরপুরে অল্প… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শিশুর ওপর সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads