কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

খবর টি পড়েছেন : ১৮৩
কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড এবং সুইডেন। সুইসদের ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় সুইডিশরা। এই পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। এর ফলে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, রাশিয়া ও ক্রোয়েশিয়ার পর বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করল দল দুটি।

Shamol Bangla Ads

৩২টি দল নিয়ে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মোট ২৪টি দল। এখন বাকি রয়েছে মাত্র আটটি দল। আগামী ৬ জুলাই থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে এই ৮টি দল। আসুন দেখে নেই, শেষ আটের লড়াইয়ে কোন দল কার বিপক্ষে খেলবে।

৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ফ্রান্স খেলবে উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল চলে যাবে সেমিফাইনালে। একই দিন রাত ১২টায় কাজান অ্যারেনায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে চমক জাগানিয়া দল –বেলজিয়াম। সেমিফাইনালে এই ম্যাচের জয়ী দল খেলবে ফ্রান্স-উরুগুয়ে ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে।

Shamol Bangla Ads

পরদিন, ৭ জুলাই, রাত ৮টায় অল ইউরোপিয়ান লড়াইয়ে মুখোমুখি হবে সুইডেন-ইংল্যান্ড। ম্যাচটি হবে সামারা অ্যারেনায়। সেদিন রাত ১২টায় স্বাগতিক রাশিয়া নামবে ক্রোয়েশিয়া বিপক্ষে। ফিশ্ট স্টেডিয়াম হবে ম্যাচটি। এই ম্যাচটির জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে সুইডেন-ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমপিওভুক্তি খুব খারাপ কাজ, এর পক্ষে নই :… পরবর্তী সংবাদ জেলখানায় বসেই দিনবদলের ইশতিহার লিখেছি : প্রধানমন্ত্রী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads