ads

সোমবার , ১১ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ ॥ সাক্ষী শেরপুরের মেয়ে জ্যোতি

খবর টি পড়েছেন : ৩৬০
এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ ॥ সাক্ষী শেরপুরের মেয়ে জ্যোতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি ॥ এশিয়া কাপে ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আর লাল সবুজ প্রমিলা বাহিনীর ওই জয়ে সাক্ষী শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি।
১০ জুন রবিবার কুয়ালামপুরের কিনরারা একাডেমির ওভাল স্টেডিয়ামে স্ব-গৌরবে উড়ল বাংলাদেশের পতাকা। ভারতের ছুড়ে দেয়া ১১৩ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে বাংলাদেশকে দারণ সূচনা এনে দেন ২ ওপেনার শামীমা সুলতানা এবং আয়েশা রহমান। পাওয়ার প্লের ৬ ওভার থেকে বিনা উইকেটে ৩৩ রান করে বাংলাদেশ। ইনিংসের সপ্তম ওভারে এই জুটি ভাঙেন ভারতীয়দের সেরা বোলার পুনম। ওভারের শেষ ২ বলে দুই ওপেনারকেই সাজঘরে পাঠিয়ে দেন পুনম। দুই ওপেনার শামীমা ১৬ এবং আয়েশা করেন ১৭ রান। পরে দলের হয়ে ৩য় তম ব্যাট হাতে মাঠে নামা ফারজানা হকের ১১ রানে সাজঘরে ফিরে যাওয়ার পর নিগার সুলতানা জ্যোতির ব্যাটের তা-বের উপর ভর করে দলীয় সর্বোচ্চ ২৪ বলে তার ২৭ রান বাংলাদেশ দলকে জয়ের প্রান্তে পৌছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, নিগার সুলতানা জ্যোতি ১ আগস্ট ১৯৯৭ সালে শেরপুর জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের প্রথিতযশা প্রমিলা ক্রিকেটার। শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হক ও সালমা দম্পতির মেয়ে জ্যোতি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য। দলে তিনি মূলতঃ উইকেট-কিপারের দায়িত¦ পালন করে থাকেন। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবেও নিগার সুলতানা জ্যোতি দলে ভূমিকা রাখছেন।
৬ অক্টোবর, ২০১৫ তারিখে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। করাচীতে অনুষ্ঠিত ওই খেলায় তিনি দু’টি বাউন্ডারি সহযোগে অপরাজিত ৩০ রান সংগ্রহ করেছিলেন। এর পূর্বে ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে একই দলের বিপক্ষে করাচীতে অনুষ্ঠিত আর্ন্তজাতিক টি-২০ তে অভিষিক্ত হন তিনি।
২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি আইসিসি বিশ্ব টি-২০ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত মহিলা দলে তিনিও অন্যতম সদস্য মনোনীত হন। ২০১৬ সালের ১৫ মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ভারতের বিপক্ষে অপরাজিত ২৭ রান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত পরবর্তী সংবাদ এলো খুশীর ঈদ : তালাত মাহমুদ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads