বাংলাদেশের মেয়েদের এশিয়া জয়

খবর টি পড়েছেন : ১৬৪
বাংলাদেশের মেয়েদের এশিয়া জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। অসাধারণ এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সালমা-রুমানারা।
১০ জুন রবিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে ভারত। এতে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।
ভারতের পক্ষে অধিনায়ক হারমানপ্রীত কাউর করেন সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া মিথিলা রাজ ১১, ভেদা কৃষ্ণামূর্তি ১১ ও ঝুলন গোস্বামি ১০ রান করেন।
বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ দু’টি করেন এবং সালমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।
১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে বাংলাদেশের মেয়েরা। সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারালেও জয়ের পথেই ছিলেন রুমানারা।
এক পর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৯ রান, যা শেষ বলে নেমে আসে দুই রানে। জাহানারা আলম শেষ বলে ঠিক দুই রান নিয়েই দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া রুমানা আহমেদ ২৩, আয়েশা রহমান ১৭, শামীমা সুলতানা ১৬ ও ফারজানা হক ১১ রান করেন।
ভারতের পক্ষে পুনম যাদব ৯ রানে ৪টি উইকেট নেন। এছাড়া হারমানপ্রীত কাউর নেন ১৯ রানে দুটি উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান পরবর্তী সংবাদ শেখ হাসিনা জঙ্গি ও অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণ করেছেন,…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads