ads

শনিবার , ৯ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংসদ শ্যামলীর আরও ঈদবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে সাংসদ শ্যামলীর আরও ঈদবস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আরও ঈদবস্ত্র বিতরণ করেছেন। ৯ জুন শনিবার সকালে তিনি শহরের বটতলাস্থ সাপ্তাহিক শ্যামলী শেরপুর কার্যালয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ২শ করে ১৮শ হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ওইসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, কৃষকলীগ নেতা এসএম মাহবুবুর রহমান লিটনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর সাংসদ শ্যামলী সদর উপজেলার ধলা, পাকুড়িয়া ও কামারেরচর ইউনিয়নে ২শ করে হতদরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। একইভাবে তিনি রবিবার সকালে জেলা আইনজীবী সমিতি অঙ্গনসহ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও ঈদবস্ত্র বিতরণ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নির্বাচনে না আসার অজুহাত খুঁজছে ॥ নকলায়… পরবর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads