ads

শনিবার , ৯ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নির্বাচনে না আসার অজুহাত খুঁজছে ॥ নকলায় মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫২
বিএনপি নির্বাচনে না আসার অজুহাত খুঁজছে ॥ নকলায় মতিয়া চৌধুরী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করার অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ৯ জুন শনিবার দুপুরে নকলা উপজেলায় মেধাবী শিক্ষার্থীর মাঝে উপহার ও প্রণোদনা এবং গরীব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে ওই মন্তব্য করে বলেন, বিএনপিতো ধাপ্পাবাজ একটি রাজনৈতিক দল। তারা নিজেদের অবস্থান সম্পর্কে জেনেই নির্বাচন থেকে সরে আসতে নানান পায়তারা করছে।
বিএনপি’র উদ্দেশ্যে মতিয়া চৌধুরী বলেন, কোন একদল খেলায় অংশ গ্রহণ না করলেও কোন খেলাই থেমে থাকে না এবং থাকবেও না। কে নির্বাচনে আসবে আর না আসবে, এটা তাদের দলীয় অবস্থানের বহি:প্রকাশ। তবে বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণে নির্ধারিত সময়েই সংবিধান মোতাবেক আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে বিনা কারণে কোন মায়ের বুক খালি করা হয়নি। যেমনটা করেছে ওই সন্ত্রাসী বিএনপি দল। রোহিঙ্গা ইস্যু নিয়ে মন্ত্রী বলেন, ১৯৭৮ ও ১৯৯০ সালেও রোহিঙ্গারা এদেশে এসেছিল, তখন জিয়াউর রহমান ও খালেদা জিয়া তাদের দেখতে পর্যন্ত যায়নি। অথচ ২০১৬ সালে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই তাদের বাঙালিদের মতোই দেখছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্বৃত করে তিনি বলেন, ‘আমরা ১৬ কোটি লোক খাওয়াইতে পারলে আর না হয় ১০ লাখ রোহিঙ্গা মুসলিমদের খাওয়াইতে পারব ইনশাল্লাহ’। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, শেখ হাসিনা বাপের বেটি। তিনি দেশকে উন্নয়নের দিকে নিতে চান। একটা দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজকে বিপথগামী করতে পারলেই যথেষ্ট। বিএনপি সরকারের আমলে যুবসমাজকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত করা হয়েছিল। দেশ যখন বিপথের দিকে, ঠিক সে সময়েই শেখ হাসিনা যুব সমাজ রক্ষায় মাদক নির্মূলে চ্যালেঞ্জ গ্রহণ করছেন। অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে ৩৬০টি মদের লাইসেন্স প্রদানের মাধ্যমে বাংলাদেশে মাদক ব্যবসা চালু করেন।
তিনি পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, মাদকের সাথে জড়িত সে যে দলেরই হোক না কেন, তাকে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের কেউ যদি এ অপকর্ম করে ধরা পড়ে, তাহলে কোন প্রকার সুপারিশতো দূরের কথা, তাকে দল থেকে বহিস্কার করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ঈদসামগ্রী বিতরণকালে মন্ত্রীর সাথে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন মন্ত্রী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটির ৮ম শ্রেণির টপটেনদের মাঝে ৫১০টি থ্রিপিস, ৯ম শ্রেণির টপটেনদের মাঝে ৪৮০টি শাড়ি ও ১০ম শ্রেণির মেধাবী প্রথম ১০ জন করে মোট ৪৮০ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫শ টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা প্রণোদনা বিতরণ করেন। এছাড়াও গরীব ও দুঃস্থদের মাঝে শাড়ি, ট্রাউজার-গেঞ্জি সেট, শার্ট ও খেজুর বিতরণ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গাড়ি ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার পরবর্তী সংবাদ ঈদযাত্রায় সড়কে মেজর কোনো সমস্যা হবে না: কাদের

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads