ads

শনিবার , ৯ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপের ফাইনালে সালমারা

খবর টি পড়েছেন : ২৩২
এশিয়া কাপের ফাইনালে সালমারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়াকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
শনিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে সালমারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শামীমা।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন উইনফ্রেড দুরাসিঙ্গাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন ম্যাস এলিসা।
বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন, খাদিজা তুল কুবরা ও নাহিদা আকতার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদযাত্রায় সড়কে মেজর কোনো সমস্যা হবে না: কাদের পরবর্তী সংবাদ সমঝোতার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত : সু চি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads