ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার জামিনের রায় কাল

খবর টি পড়েছেন : ১৭২
খালেদার জামিনের রায় কাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হবে কিনা সে বিষয়ে বুধবার সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শুনানি শেষে রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। অ্যাটর্নি জেনারেলের শুনানির পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালেদার আইনজীবী জয়নুল আবেদীন। ওইসময় আদালতে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের দায়ে ঢাকার একটি বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই দিনই তাকে পুরানো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সে দিন থেকে তিনি কারাগারে আছেন।
ওই সাজা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হলে ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরদিন ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক। দ্রুত আপিল নিষ্পত্তি এবং খালেদার জামিন বাতিল চেয়ে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তবে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার আর্জি জানিয়ে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী ও জয়নুল আবেদীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়ে যাবে পরবর্তী সংবাদ অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে পারছেন না: রিজভী

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads