ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে পারছেন না: রিজভী

খবর টি পড়েছেন : ৩২০
অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে পারছেন না: রিজভী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খুলনার সিটি করপোরেশন নির্বাচনে ভোটের শুরুতেই পুলিশের সহায়তায় ৪০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্টরা ঢুকতে পারছেন না। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় মনিটরিং সেলের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, আমাদের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় মধ্যে পুলিশের সহায়তায় ৪০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা খবর পাচ্ছি, অধিকাংশ কেন্দ্রে এজেন্টরা ঢুকতে পারছেন না। অতীতের মতো একই রূপ, সেই একই সন্ত্রাসের পুনরাবৃত্তি।
তিনি আরও বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে কেড়ে নেওয়া, বের করে দেওয়া, আটকে রাখা, রক্তাক্ত করা, ব্যালট বাক্স নিয়ে যাওয়া, ভোটারদের ভয়ভীতি দেখানো, মহিলা এজেন্টদের হুমকি দেওয়া- এসব তো তো ডাকাতিরই নিদর্শন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে, তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন আপনারা উপলব্ধি করেন, সরকার কেন সেনাবাহিনী মোতায়েন করতে চায় না। কারণ এই আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনা যা বলবেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। যেমন ইসি শেখ হাসিনার কথা অক্ষরে অক্ষরে পালন করছেন। তবু আমাদের প্রার্থী বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নির্বাচন থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশনের ২৮৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এ সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার।
নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জু ধানের শীষ ও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার জামিনের রায় কাল পরবর্তী সংবাদ খুলনার নির্বাচনে বিএনপি ছাড়া আর কারো অভিযোগ নেই…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads