ads

মঙ্গলবার , ১৫ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়ে যাবে

খবর টি পড়েছেন : ১৩৮
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়ে যাবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরেই মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে। যদিও প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৮ শতাংশ। তবে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার আড়াই লাখ কোটি টাকার মতো হবে। কেননা ওই অর্থবছরে পদ্মা সেতু, মেট্রো রেল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পগুলোর কাজ অনেক দূর এগিয়ে যাবে।
তখন প্রকল্পগুলোয় ব্যাপক অর্থ পরিশোধ করতে হবে। তবে ২০২০-২১ অর্থবছর থেকে এডিপির আকার কমতে শুরু করবে। কেননা তখন বড় প্রকল্প আর তেমন থাকবে না। শুধু রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখতে হবে। আগামী বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। সোমবার শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের কারণে আগামী অর্থবছরের এডিপি বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে- এ ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ১০ বছরে আমাদের সক্ষমতা আমরা বাড়িয়েছি। এটা অব্যাহত থাকবে।
তাছাড়া ‘রাজনৈতিক বিবেচনায়’ প্রকল্প নেয়ার যে সমালোচনা বিভিন্ন জন করেন, সেটাও অযৌক্তিক। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছে।
মন্ত্রী বলেন, এক অর্থবছর আগেই টার্গেট ছাড়িয়ে যাবে। বিনিয়োগবিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের জিডিপিতে বিনিয়োগের পরিমাণ এখন ৩১ ভাগের বেশি, যা খুবই ভালো। বিনিয়োগে প্রধান সমস্যা ছিল জ্বালানি। আমরা সে সমস্যা কাটিয়ে উঠেছি। আগামী বাজেটে কর্পোরেট করহারও কমিয়ে আনা হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আদর্শ দেশ। এখন আমরা সরাসরি বিদেশি বিনিয়োগে মনোযোগ দেব। আগামী দুই অর্থবছরের আমরা এফডিআইয়ের পরিামাণ ছয় থেকে সাত বিলিয়ন ডলারে নিয়ে যেতে চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন পরবর্তী সংবাদ খুলনা সিটিতে চলছে ভোট গ্রহণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads