ads

রবিবার , ১৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি

খবর টি পড়েছেন : ১৯১
শেরপুরে সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি ও উন্মুক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে রবিবার সকালে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সংগঠন জনউদ্যোগ ও এইচআরডি’র যৌথ আয়োজনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), কমিউনিস্ট পার্টি, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, কালেরকণ্ঠ শুভসংঘ, নারী রক্তদান সংস্থা, বর্মণ ছাত্র পরিষদ, বাগাছাসসহ শেরপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা পোষণ করে।
জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদিকা আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, আদিবাসী নেতা প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন, সুমন্ত বর্মন, পঞ্চমী দেব রুমা, মিঠুন কোচ, লক্ষ্মণ চন্দ্র বর্মন প্রমুখ। ওইসময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসীদের জন্য দ্রুত সময়ের মধ্যে পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।
ওইসময় সম্মিলিত সামাজিক আন্দোলন শেরপুর জেলা শাখার সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, জাতিবৈচিত্র্যে বহুত্ববাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এজন্য দেশের সকল নাগরিকের মাঝে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী করতে হবে। দেশের উন্নয়ন ধারায় সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ নজর দিতে হবে। আদিবাসী মানুষদের অস্থিত্ব টিকে থাকলে মানব সভ্যতা আরও সমৃদ্ধ হবে।
আদিবাসী নেতা সুমন্ত বর্মন বলেন, আদিবাসীদেরকে আজ নানাভাবে ভুমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। জায়গা-জমি, ঘরবাড়ী দখল করে নি:স্ব করা হচ্ছে। প্রতিনিয়িত ভয়ভীতি, হুমকি, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। বিচারহীনতার অপসংস্কৃতি আদিবাসীদের লড়াই-সংগ্রামে টিকে থাকার মনোবল ভেঙ্গে দিচ্ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশিন গঠন আজ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে নিন্ম থেকে উত্তরণ ঘটিয়ে মধ্যম আয়ের দেশে প্রবেশ করার আশাবাদ ব্যক্ত করেছে। ইতোমধ্যে মহাকাশে স্যাটেলাইট উড়িয়ে আমরা এলিট দেশের তালিকায় যুক্ত হয়েছি। এখন আমাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আদিবাসী জাতিগোষ্ঠির প্রতি আরো নজর দিতে হবে। তাই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভুমি কমিশন গঠনের বিষয়ে সরকারকে নজর দিতে হবে। আদিবাসীদের বাদ রেখে কখনও একটি দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।
পরে উপস্থিত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সাংবাদিকদের অবস্থান কর্মসূচির বিষয়ে অবহিত করে এক উন্মুক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও এইচআরডি নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভাষাসৈনিক রফিকনগর জামে মসজিদ উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads