স্টাফ রিপোর্টার ॥ ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সাহসী ব্যক্তিত্ব শেরপুরের কৃতি সন্তান মরহুম ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের নামে গঠিত ভাষা সৈনিক রফিকনগর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ মে শুক্রবার দুপুরে শহরের রফিকনগর মহল্লায় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান লায়ন ও যুব নেতা আব্দুল মতিন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এস এম আব্দুল হক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের পুত্র এডভোকেট গোলাম হক সরকার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপদেষ্টা আলহাজ্ব ছায়েদ আলী, সহ-সভাপতি মাহবুব আলম, ধর্ম সম্পাদক মজিবর রহমান, কার্যনির্বাহী সদস্য মাহ্মুদ খলিল সালাহ্ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু জাবের, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে মসজিদ কমিটির সহ-সভাপতি ডাঃ শামসুদ্দিন, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক মিয়া, কোষাধ্যক্ষ ছাদেক আলী, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, রফিকনগর এসএসসি সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সোহাগ, সাংগঠনিক সম্পাদক কাকন মিয়া, সমাজসেবা সম্পাদক রাজু আহাম্মেদসহ রফিকনগর এবং পার্শ্ববর্তী বিভিন্ন মহল্লা থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদ জুমার নামাজে ঈমামতি করেন। নামাজ শেষে ভাষা সৈনিক মরহুম রফিক উদ্দিন মাস্টারের আত্মার শান্তি কামনাসহ এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিগণ ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের কবর জিয়ারত করেন।
























