ads

রবিবার , ১৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ অভিযান শুরু

খবর টি পড়েছেন : ১৬৯
শেরপুরে বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ অভিযান শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারিভাবে বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার বিকেলে শেরপুর সদর খাদ্যগুদামে ২২ টন সিদ্ধ চাল গ্রহণ করে এবারের বোরো সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার পাটওয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশন, সদর উপজেলা খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহম্মদ মামুন হোসেন, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, আলহাজ্ব দুলাল মিয়াসহ খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, চলতি বোরো মৌসুমে জেলার ৫ উপজেলায় ৩০ হাজার ৭০৮ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল ৩৮ টাকা দরে ক্রয় করা হবে। এক টাকা কমে ৩৭ টাকা দরে ৩৫০ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ওই সংগ্রহ অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মমতাময়ী মা পরবর্তী সংবাদ নকলায় বিশ্ব মা দিবস উপলক্ষে শোভাযাত্রা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads