ads

শুক্রবার , ২০ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ধান ক্ষেত থেকে বাবুল মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ এপ্রিল শুক্রবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা কান্দাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত বাবুল স্থানীয় আরশাদ আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বাবুল মিয়া পাশের গ্রাম মুন্সীরচর মামার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে নিজ বাড়ি আসার পথে নিখোজঁ হয়। রাতভর তার স্বজনরা খোজাঁখোজিঁ করে না পেয়ে শুক্রবার সকালে স্থানীয়দের কাছে শুনতে পান ওই এলাকায় ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করে। স্বজনরা পুলিশকে খবর দিলে সদর থানার এস আই মোফাখির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার… পরবর্তী সংবাদ শেরপুরে আন্ত:উপজেলা ফুটবলে নকলা চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads