ads

সোমবার , ১৬ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আলহাজ্ব হামিদা খাতুনের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে আলহাজ্ব হামিদা খাতুনের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের বটতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আজিজুল হকের স্ত্রী এবং ব্যবসায়ী-রাজনীতিক এনামুল হক ও সাবেক পৌর কাউন্সিল আমিনুল ইসলাম ছলুর মা আলহাজ্ব হামিদা খাতুন (৭৫) ১৪ এপ্রিল শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে…..রাজেউন)। এলাকায় তিনি একজন ধার্মিক ও সমাজ সচেতন মহিলা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ আছর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চাপাতলী পৌর কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ও জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নয়া কমিটি… পরবর্তী সংবাদ শেরপুরে গানে-আনন্দে বৈশাখী আড্ডা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads