শেরপুরে বিশেষ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে বিশেষ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশেষ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান। ওইসময় তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বিশেষ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল গড়ার ক্ষেত্রে স্ব-স্ব মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের তৎপরতা বাড়ানোর উপরও তাগিদ আরোপ করেন।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজু হত্যা ॥ প্রধান আসামী… পরবর্তী সংবাদ শেরপুরে কলেজ অধ্যক্ষকে মারধরের ঘটনায় চাচা-ভাতিজার বিরুদ্ধে চাঁদাবাজি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads