শেরপুরে মারধরে কলেজ অধ্যক্ষ আহত

খবর টি পড়েছেন : ২৭৬
শেরপুরে মারধরে কলেজ অধ্যক্ষ আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় জমসেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা মারধরে আহত হয়েছেন। ৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসেই ওই ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ শহিদুল রেজাকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহত অধ্যক্ষ শহিদুলের অভিযোগ, ওই কলেজের গভর্নিং বডি’র (পরিচালনা কমিটি) সভাপতি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল এবং তার ভাতিজা স্থগিত হওয়া জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব আহমেদ শাকিল তাকে মারধোরে আহত করেছেন। কলেজটি আওয়ামীলীগ নেতা মিনালের প্রয়াত বাবা জমসেদ আলীর নামে প্রতিষ্ঠিত। তিনি বলেন, দাপ্তরিক কাজের কথা বলে সিজিবির সভাপতি মিনহাজ উদ্দিন মঙ্গলবার সকালে তাকে কলেজে ডেকে নিয়ে যান। অধ্যক্ষের চেয়ারে বসা মাত্রই সভাপতি মোটর সাইকেলে কলেজে প্রবেশ করে তাকে উপাধ্যক্ষের অফিসে ডেকে নেয় এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা দিতে বলেন। সেই টাকা দিতে অস্বীকার করলে ২টি সাদা কাগজ বের করে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে অথবা ৫০ লক্ষ টাকার মুচলেকা দিতে বলেন। স্বাক্ষর করতে অস্বীকার করলে সভাপতি উত্তেজিত হয়ে তাকে প্রহার করতে থাকেন। এরপর সভাপতির ভাতিজা শাকিল কলেজে থাকা ক’জন শিক্ষককে বের করে দিয়ে দরজা জানালা বন্ধ করে চাচাÑভাতিজা মিলে তাকে প্রহার করেন। একপর্যায়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে। অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা জানান, সভাপতি মিনাল ও তার ভাতিজা শাকিলের বিরুদ্ধে মামলা করবেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিনহাজ উদ্দিন মিনাল বলেন, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ৪/৫ বিষয়ে ৪৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এদের মধ্যে অধ্যক্ষ শহিদুল ২১ জনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে ফরম পূরণের সুযোগ করে দেন। টাকা দিতে না পারায় অবশিষ্টরা ফরমপূরণ করতে পারেনি। ফলে তারা চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বঞ্চিত হয়। ওইসব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে (অধ্যক্ষ) মারধর করেছেন বলে তিনি দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ট্রলি উল্টে চালক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে তরুণ ব্যবসায়ী রাজু হত্যা ॥ প্রধান আসামী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads