ads

সোমবার , ২ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল সোমবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার। জেলা সমাজসেবা উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, অটিজম শিশু ও তাদের অভিভাবক, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাভাবিপ্রবি’র সহকারী প্রক্টর হলেন শেরপুরের আওরঙ্গজেব পরবর্তী সংবাদ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads