ads

রবিবার , ১ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আগাম বোরো ধান কাটা শুরু

খবর টি পড়েছেন : ১৮২
ঝিনাইগাতীতে আগাম বোরো ধান কাটা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আগাম জাতের বোরো ধান কাটার কাজ শুরু হয়েছে। ৩১ মার্চ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাটিয়া পাড়া এলাকার বাঘজানি বিলের ফসল মাঠে আগাম জাতের ওই ধান কাটার দৃশ্য চোখে পড়ে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন সদর ইউনিয়নের মাটিয়া পাড়া গ্রামের কৃষক মো. সোবাহান (৩০) ও তার সঙ্গে আরো ১৪ জন শ্রমিক। ওই সময় কৃষক সোবাহান বলেন, ‘গত দু’দফা বন্যা ও ব্লাস্ট রোগে কৃষকের মেরুদ- ভেঙ্গে গেছে। তাই এবার আমি গত অগ্রহায়ণ মাসেই এখানে ৭৫ শতাংশ জমিতে আগাম জাতের ৭৭৭ নামক ধান আবাদ করেছি। এবার আগাম ধান কাটতে পারায় অনেকটা স্বস্তি পাচ্ছি। তিনি বলেন, তাছাড়া বাজারে খড়ের চাহিদাও অনেক তাই বেশি মূল্যে ধানগাছের আটি বিক্রি করা যাবে। শ্রমিকের মুজুরিও অনেকটা কম, মৌসুম শুরু হলে তা দ্বিগুণ হয়ে যাবে। তিনি আরও বলেন, চড়া চালের বাজারে নতুন ধান পেয়ে খুব খুশি লাগছে। খাবারেরও কোন অভাব হবে না’।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল বলেন, এবার মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৭৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এ উপজেলায় বিচ্ছিন্নভাবে দু-একটি এলাকায় আগাম ধান কাটতে শুরু করছে। তবে পুরোদমে ধান কাটার কাজ শুরু হতে প্রায় এক মাস লাগবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছিনতাইয়ে বাঁধায় কলেজছাত্র রাজ্জাক হত্যা ॥ শেরপুরে ১… পরবর্তী সংবাদ মাভাবিপ্রবি’র সহকারী প্রক্টর হলেন শেরপুরের আওরঙ্গজেব

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads