শেরপুরে চালকল শিল্পকে বিপর্যয় থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে চালকল শিল্পকে বিপর্যয় থেকে রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ চালকল শিল্পকে ভয়ংকর বিপর্যয়ের কবল থেকে রক্ষার দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা চাউল কল মালিক সমিতি। ২৮ মার্চ বুধবার সকালে শহরের বটতলাস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়- নিয়ন্ত্রণহীন বৈদেশিক শুল্কমুক্ত আমদানি করা চালে বাজার সয়লাব হয়ে হুমকির মুখে পড়েছে দেশীয় চালকল শিল্প। তাই আমদানীর উপর প্রত্যাহারকৃত সকল শুল্ক পুনরায় আরোপ করে দেশিয় চালকল শিল্পকে বাঁচাতে হবে।
জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন লিখিত বক্তব্যে বলেন, মৌসূমের শুরুতে ধানের মূল্য বেশি থাকায় চালের মূল্যও বৃদ্ধি পায়। ওই অবস্থায় আমদানিকৃত চালের উপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করায় বাজার স্থিতিশীল হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ নিয়ন্ত্রণহীনভাবে ব্যাপক পরিমাণ বিদেশী চাল আমদানী করায় দেশীয় চালকলগুলোতে উৎপাদিত চাল বিক্রি বন্ধ প্রায়। এতে অসম প্রতিযোগিতা ও ক্রমাগত লোকসানের ফলে জেলার বেশিরভাগ চাল কল বন্ধ হয়ে যাচ্ছে।
শেরপুরের চাতাল শিল্পের সাথে প্রায় লক্ষাধিক পরিবার নানাভাবে জড়িয়ে আছে। নিয়ন্ত্রণহীন ও শুল্কমুক্ত আমদানিকৃত চালের কারণে অন্তহীন দুর্ভোগে এখন চালকল মালিকরা। চাল বিক্রি করে লোকসান গুনতে গুনতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ওইসব নানা সমস্যার মোকাবেলা করতে করতে জেলার বেশিরভাগ চাল কল মালিক পুঁজিহারা হচ্ছেন প্রতিনিয়ত। অনেকে আবার হয়ে পড়েছেন ঋণখেলাপি।
সংবাদ সম্মেলনে জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম তালুকদার সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ হায়দার আলী, চাউল কল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ¦ দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন। ওইসময় প্রতিষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের… পরবর্তী সংবাদ শেরপুরে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads