ads

সোমবার , ২৬ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ২১৭
ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ নানা কর্মসুচীর মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পার্ঘ অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন। পুস্পার্ঘ অর্পণ শেষে সকল সরকারি- বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৮টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টোডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত¦ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। এসময় উপজেলা চয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক মো. আমিরুউজ্জামান লেবুসহ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিখোঁজের ৪ দিন পরও হদিস মেলেনি কিশোরের পরবর্তী সংবাদ শেরপুরে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads