বিশেষ প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা থেকে নিখোঁজের ৪ দিন পর ফুলপুর জহিরুল ইসলাম আলীম (২৬) এর লাশ ফুলপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ২৪ মার্চ শনিবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলাধীন বিদ্যুত সাবষ্টেশন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং সিএনজি চালিত অটোরিক্সার ড্রাইভার।
জানা যায়, আলীম ২১ মার্চ সিএনজি নিয়ে বের হয়ে ওইদিন আর ফিরে আসেনি। পরের দিন তার বাবা নকলা থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। ২৪ মার্চ এলাকাবাসী অজ্ঞাত একটি লাশ দেখে ফুলপুর থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে সুরত হাল রেকর্ড শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, এ বিষয়ে নিহত আলীমের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জিডি ও মৃতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























