ads

শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি কলেজে স্টিফেন হকিং এর জীবনী নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

খবর টি পড়েছেন : ৩০৫
শেরপুর সরকারি কলেজে স্টিফেন হকিং এর জীবনী নিয়ে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী ও গণিতবিদ স্টিফেন হকিং এর জীবন ও কর্মের উপর শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। ২৪ মার্চ শনিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ বিজ্ঞান কাব আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. রিয়াজুল হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মাসুদুল হাসান।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ আবু হানিফ, শিব শঙ্কর কারুয়া শিবু, মোঃ মুজিবর রহমান, শাহ্ কামাল উদ্দীন, প্রভাষক উদয় কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে হকিং এর গবেষণা ক্ষেত্র তত্ত্বীয় কসমোলজি, কোয়ান্টাম মধ্যাকর্ষ, ব্ল্যাক হোল, স্পেস টাইম সিংগুলারিটি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞানকে বিকশিত করার জন্য এবং দেশকে স্বনির্ভর করার জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় মনোনিবেশের প্রতি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, অধ্যাপক স্টিফেন উইলিয়াম হকিংকে বিশ্বের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী বিবেচনা করা হয়। তিনি ১৯৪২ সালের ৮ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৪ মার্চ বুধবার ক্যামব্রিজে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে নেত্রকোনা… পরবর্তী সংবাদ নিখোঁজের ৪ দিন পর ফুলপুরে যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads