ads

মঙ্গলবার , ১৩ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাদাত এগ্রো’র গ্রাহক পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩০৩
শেরপুরে সাদাত এগ্রো’র গ্রাহক পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জে এন্ড এস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র গ্রাহক পরিচিতি ও মতবিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ মঙ্গলবার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া এলাকাস্থ সাদাত এগ্রো’র কার্যালয়ে আয়োজিত ওই পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান করবাহাদুর আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোরশেদ আলম, বিনিয়োগ কর্মকর্তা মোঃ কামারুজ্জামান ও জে এন্ড এস গ্রুপের পরিচালক মোঃ সাইফুল নাহী জিন্নুর সাকী।
গ্রাহক পরিচিতি ও মতবিনিময় সম্মেলনে শেরপুর জেলাসহ অন্যান্য জেলা থেকে আসা অংশ গ্রহণকারী প্রায় দুইশতাধিক মৎস্য খামারী ও মৎস্য চাষীদের আরও সফলতার সাথে মৎস্য চাষ সম্পর্কে পুকুর ও খামারের ব্যবস্থাপনা, মাছের জন্য পানি, খাদ্য, ঘনত্ব এবং বৈজ্ঞানিক উপায়ে উৎপাদিত রেণু পোনা চাষ সহ বিভিন্ন জ্ঞান ও ধারণা দেন সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্ণধার মোঃ সাদুজ্জামান সাদী ও ফার্ম ম্যানেজার সাইফুল্লাহ মল্লিক।
ওইসময় সফল মৎস্য চাষী ও খামারীদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলার আওরঙ্গজেব, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খামারী মোঃ উসমান গণি, শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার খামারী মমতাজ উদ্দিন, নকলা উপজেলার মোদিরপাড় এলাকায় আলম মিয়া, শেরপুর পৌর এলাকায় তালহা মিয়া প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আঃ হাকিম, মোঃ তারিকুল ইসলাম, হাবিবুল্লা হীরা, ফারুক, রিফাত, সাজ্জাদ, আরিফ, আনজিরুল ইসলাম উজ্জল, রুহুল আমিন সহ জে এন্ড এস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশ বার্তা বিডি ডট কম’র বার্তা সম্পাদক জিএইচ হান্নান ও প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান প্রমুখ।
গ্রাহক পরিচিত ও মতবিনিময় সম্মেলন শেষে সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেরা গ্রাহকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদের মধ্যে সেরা গ্রাহক নির্বাচিত হন সদর উপজেলার তারাকান্দি গ্রামের মমতাজ উদ্দিন পরে তাকে প্রথম পুরষ্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি সেট তার হাতে তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
এছাড়াও দ্বিতীয় পুরষ্কার দেয়া হয় শেরপুর পৌর শহরের তামিম ফিড এর মালিক তালহা মিয়ার হাতে ডিনার সেট তুলে দেয়া হয়, তৃতীয় পুরষ্কার নকলা উপজেলার মোদির পাড় এলাকায় আলম মিয়ার হাতে এনড্রোয়েড মোবাইল সেট তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারী খামারী ও মৎস্যচাষীদের সম্মানে এক মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫ বছরের উর্ধ্বকাল যাবত বিচারাধীন মামলা ১৯শ পরবর্তী সংবাদ শেরপুরে মিমোজা-বিয়ন টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads