ads

মঙ্গলবার , ১৩ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ বছরের উর্ধ্বকাল যাবত বিচারাধীন মামলা ১৯শ

খবর টি পড়েছেন : ৩২৩
শেরপুরে ৫ বছরের উর্ধ্বকাল যাবত বিচারাধীন মামলা ১৯শ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্র-সরকার পক্ষসহ উভয় পক্ষের উদাসিনতায় শেরপুরে ৫ বছরের উর্ধ্বকাল যাবত বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৯শ ১১টি। এতে বিচার বিলম্বিত হওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিচারপ্রার্থী প্রায় ১০ সহস্রাধিক মানুষকে। সেইসাথে তারা ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে হয়ে পড়েছেন হতাশ।
আদালতের সাথে সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, জেলায় চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়ানী ও ফৌজদারী মিলে ১৯শ ১১টি মামলা ৫ বছরের অধিক সময় ধরে বিচারাধীন রয়েছেন। ওইসব মামলার মধ্যে কেবল দেওয়ানী মামলার সংখ্যাই ১৫শ ৬৫টি। আর বাকি ৩৪৬টি রয়েছে ফৌজদারী মামলা। ওইসব মামলার মধ্যে কোন কোনটির বিচার চলছে ৭/৮ বছর যাবত। বছরের পর বছর ওইসব মামলা বিচারের নামে ঝুলে থাকার কারণে মামলাগুলোর সাথে সংশ্লিষ্ট বাদী-বিবাদী বা আসামী পক্ষ মিলে প্রায় ১০ সহস্রাধিক মানুষ দুর্ভোগের গ্লানি টানতে টানতে একেবারেই হতাশ হয়ে পড়েছেন। অন্যদিকে বিচার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার কারণ খুঁজতে বেরিয়ে এসেছে নানা তথ্য। ওইসবের মধ্যে রয়েছে সিভিল মামলায় সরকার ও বাদীসহ বিবাদীপক্ষ আর ক্রিমিনাল মামলায় রাষ্ট্র ও সংবাদদাতা বাদীসহ আসামীপক্ষের উদাসিনতা, উভয় পক্ষের পুনঃপুন সময় প্রার্থনার নামে কালক্ষেপণ, শুনানীতে গড়িমসি, প্রয়োজনীয় তৎপরতার অভাব, আদালতের সাথে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী-পেশকার/সেরেস্তাদারদের কারসাজি, বিবিধ প্রসেস ও তামিল প্রতিবেদন ফেরত ও শামিলসহ সাক্ষী উপস্থাপনে গড়িমসি। এছাড়া লম্বা লম্বা তারিখ নির্ধারণসহ মামলার অবস্থা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় ডিসচার্জ বা অব্যাহতি প্রদানে অনিহাসহ বছরের পর বছর সাক্ষী না আসার পরও মামলার কার্যক্রম স্থগিত না করে তাগিদের নাম করে ফৌজদারী মামলা এবং বছরের পর বছর কোন কোন ক্ষেত্রে সরকার পক্ষ এবং কোন কোন ক্ষেত্রে বাদী বা বিবাদীপক্ষ সময় ক্ষেপণের মাধ্যমে দেওয়ানী মামলাগুলোর বিচার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করছেন। আবার কোন কোন ক্ষেত্রে ‘কাজের ঝামেলা বেশি’ অজুহাত তুলে কোন কোন মামলা আদালতে উপস্থাপনের আগেই তারিখের পর তারিখ পড়ছে।
এদিকে জেলায় ৫ বছরের অধিককাল যাবত ১৯ শতাধিক মামলা বিচারাধীন থাকায় সেগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে মোকদ্দমা ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকেলে নবাগত জেলা ও দায়রা জজ এম এ নূরে সভাপতিত্বে তার সভাকক্ষে আয়োজিত ওই সভায় বিচার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হওয়া মামলাগুলোর নানা সমস্যা ও দ্রুত নিষ্পত্তিতে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, ল্যা- সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) কামরুল হাসান খান, যুগ্ম জেলা জজ-১ হারুন অর রশিদ, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা, সহকারী জজ মোঃ রফিকুল বারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট আবুল কাশেম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে সাদাত এগ্রো’র গ্রাহক পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads