ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পিআইবি’র ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে পিআইবি’র ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’র আয়োজনে শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে শেরপুরের জেলা কালেক্টরেট ভবনের ‘তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাব’ হল রুমে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা এবং মানসম্পন্ন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ আবদান রাখতে সাংবাদিকদের সহায়তা করার লক্ষ্যে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষণ বিভাগের ট্রেইনার পারভীন এস রাব্বী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা প্রমুখ।
৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণে বিভিন্ন সেশনে বক্তব্য রাখবেন পিআইবি ট্রেইনার পারভীন এস রাব্বী, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতায় সরকারি কলেজ… পরবর্তী সংবাদ নকলায় কৃষকদের পার্চিং উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads