অবশেষে জামিনে মুক্ত হলেন শেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী

খবর টি পড়েছেন : ১৯০
অবশেষে জামিনে মুক্ত হলেন শেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ হযরত আলী অবশেষে জামিনে মুক্ত হয়েছেন। ২৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঝিনাইগাতী থানার একটি বিস্ফোরক আইনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা তাঁর রিমান্ড ও জামিন আবেদন শুনানী শেষে রিমান্ড নামঞ্জুর করে জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে তিনি জেলা কারাগার থেকে বেরিয়ে আসলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে আন্দোলনের একপর্যায়ে গত ৫ ফেব্রুয়ারি শহরের মাধবপুর বাসা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীকে সদর থানা পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনে সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলায় বিএনপি নেতা হযরত আলী ১৮ ফেব্রুয়ারি রবিবার আদালত থেকে জামিন লাভ করেন। বিকেলে জেলা কারাগার থেকে বের হওয়ার পর পরই ফের জেলগেট থেকে পুলিশ তাকে আটক করে ঝিনাইগাতী থানায় নিয়ে যায়। পরে ঝিনাইগাতীর থানার বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমা- আবেদন সহ ১৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানীর তারিখ ধার্য করলে তিনি কারাগারে অন্তরীন থাকেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ ব্যালটে প্রার্থী… পরবর্তী সংবাদ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতিকে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads