ads

বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলো-আপ ॥ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

খবর টি পড়েছেন : ১৪১
ফলো-আপ ॥ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে মোটর সাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলাধীন চৈতাজানী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়ান (১৫) ও হেলাল উদ্দিনের ছেলে বাপ্পী (১৬)। আহতের নাম রিফাত (১৬)। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই মোটর সাইকেলের আরোহী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রিয়ান, বাপ্পী ও রিফাতকে নিয়ে মোটর সাইকেলযোগে বানিয়াপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিল। ওই সময় চৈতাজানী এলাকায় শেরপুর থেকে ঝিনাইগাতীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে এবং পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এতে ওই ৩ কিশোর গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়ানকে মৃত বলে ষোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাপ্পী মারা যায়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বুধবার রাত ৮টায় বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ মোটর সাইকেল ও পিকআপ ভ্যানটি আটক করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads