শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে ২ হোটেল রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম বাজার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর। জরিমানাকৃত রেস্টুরেন্ট দুইটি হলো সাবরিনা হোটেল ও লাখো হোটেল এন্ড রেস্টুরেন্ট। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করায় প্রতিটি রেস্টুরেন্টে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সেঁজুতি ধর বলেন, এ জরিমানা শুধু মাত্র সর্তকের জন্য করা হলো, খাদ্য তৈরি ও পরিবেশের পরিবেশ উন্নত করা না হলে ভবিষ্যতে জেল ও জরিমানা উভয় করা হবে। এছাড়াও নিষিদ্ধ গাইড বই বিক্রি না করার জন্য স্থানীয় লাইব্রেরী মালিকদের সর্তক করে দেন তিনি।
























