ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৯৯ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৮
নালিতাবাড়ীতে ৯৯ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ৯৯ বোতল বিদেশী মদসহ শামীম আহমেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ১৯ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার মাদক আইনের নিয়মিত মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে। ওইসময় তার হেফাজত থেকে ৯৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের মূল্য প্রায় ৬৩ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন ॥ সভাপতি… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতে ২ হোটেলের জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads