ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাপে কারচুপির অভিযোগে ২ ইটভাটাকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুরে মাপে কারচুপির অভিযোগে ২ ইটভাটাকে জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে অভিযানকালে বিএসটিআই অনুমোদিত ইটের মাপে কারচুপির অভিযোগে শহরের নওহাটা এলাকার দুটি ইটভাটাকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। জরিমানা দেওয়া ইটভাটা দু’টি হলো ‘আরএইচ ব্রিক ফিল্ড’ এবং‘ আলআমিন ব্রিক ফিল্ড’। অভিযানকালে শহরের আরও ৭টি ইটভাটাকে আগামী ৭ দিনের মধ্যে তাদের ইটের পরিমাপ সঠিক করার জন্য সতর্ক করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আরিফুর রহমান ইটভাটায় অভিযান পরিচালনা করে দুই ইটভাটার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে সঠিক পরিমাপে ইট তৈরি না করার অভিযোগ উঠেছিলো। তারই প্রেক্ষিতে ওই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়। অভিযানকালে পুলিশ, ক্যাব কর্মকর্তা, সেনেটারি ইন্সপেক্টর সহায়তা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ৩ দিনব্যাপী বই মেলা উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে আইনজীবী সমিতির নির্বাচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads