ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বসন্ত উৎসব পালন

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে বসন্ত উৎসব পালন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরে বসন্ত উৎসব পালন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজের আয়োজনে ওই বসন্ত উৎসব পালন করা হয়। বেলা ১২ টায় শহরের মাধবপুরস্থ মডেল গার্লস ডিগ্রী কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থীরা।
শোভাযাত্রা উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটি’র সভাপতি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। পরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্য রাখেন। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, কলেজ অধ্যক্ষ আতাউর রহমান হেলালসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন ॥… পরবর্তী সংবাদ নকলায় শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads