ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন ॥ সুভাষ সভাপতি, অভি সম্পাদক

খবর টি পড়েছেন : ১৫৯
নকলায় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন ॥ সুভাষ সভাপতি, অভি সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌর শহরের উত্তর বাজার কালিমন্দির বর্হিপ্রাঙ্গণে ইন্দ্রজিৎ ধর সুভাষের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ ও জেলা আহবায়ক দেবাশীষ ভট্টাচার্য। অভিজিত বনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কানু চন্দ্র চন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য প্রদীপ রঞ্জন দে, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, প্রিয়তোষ সরকার, কমল চক্রবর্তী, নৃপেন ঘোষ প্রমুখ। সম্মেলনের শেষ পর্যায়ে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১০ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি-সম্পাদক এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ইন্দ্রজিত ধর সুভাষকে সভাপতি ও অভিজিত বণিককে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদের নকলা উপজেলা কমিটি ঘোষনা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষকের স্ত্রীকে বিমার চেক… পরবর্তী সংবাদ শেরপুরে বসন্ত উৎসব পালন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads