ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের কর্মচারীর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭৮
নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের কর্মচারীর লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অগ্রণী ব্যাংকের গার্ড শফি উদ্দিন খান (৫৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার নালিতাবাড়ী পৌর শহরের মধ্যবাজার অগ্রণী ব্যাংক নালিতাবাড়ী শাখার কেচিগেইটের তালা ভেঙ্গে ব্যাংকের ভিতর বিছানায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শনিবার দুপুরে ব্যাংকের সিনিয়র অফিসার জাহিদ হাসান ও কর্মচারী রুবেল মিয়া গার্ড শফি উদ্দিনকে ব্যাংকে এসে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ফিরে যান। পরে বিকেলে ব্যাংকের কর্মচারী হুমায়ূন গিয়ে গার্ড শফি উদ্দিনকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে বিষয়টি ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের জানান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুরের উপস্থিতিতে ব্যাংকের কেচি গেইটের তালা ভেঙ্গে গার্ড শফি উদ্দিনের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শফি উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর বারি বিটি বেগুন-৩ মাঠ দিবস পরবর্তী সংবাদ শেরপুরে বিএনপির ২ কর্মী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads