ads

বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রফিকনগর এসএসসি সংঘ’র আত্মপ্রকাশ

খবর টি পড়েছেন : ২২২
শেরপুরে রফিকনগর এসএসসি সংঘ’র আত্মপ্রকাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের রফিকনগর এলাকায় ন্যূনপক্ষে এসএসসি বা সমমান পাশ ব্যক্তিবর্গের সমন্বয়ে ‘রফিকনগর এসএসসি সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। শুক্রবার রফিকনগর গ্রীন গ্রাউন্ডে এডভোকেট গোলাম হক সরকারের সভাপতিত্বে ওই সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে এসএসসি বা সমমান পাশ ব্যক্তিবর্গ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আনোয়ার হোসেন, রেজাউল করিম মাস্টার, মাহবুব আলম, নাজমুল হোসাইন, কাকন মিয়া, এসএম সোহাগ, মোঃ সামছুদ্দিন প্রমুখ।
সভায় শেরপুরের বিশিষ্ট ভাষা সৈনিক এবং ওই এলাকার কৃতি সন্তান মরহুম রফিক উদ্দিন মাস্টারের নামানুসারে ‘রফিকনগর এসএসসি সংঘ’ নামে ওই স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়। এতে এডভোকেট গোলাম হক সরকারকে সভাপতি, আনোয়ার হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক, নাজমুল হোসাইন ও এসএম সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক, কাকন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মিনারা পারভীনকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মানিক মাস্টারকে ধর্ম সম্পাদক, ঝর্ণা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, রাজু মিয়াকে সমাজসেবা সম্পাদক, কামাল উদ্দিনকে প্রচার সম্পাদক, রেজাউল করিম রাজুকে পরিবেশ বিষয়ক সম্পাদক, জয়নাল আবেদীন জয়কে দফতর সম্পাদক, কাউছার আহমেদ কাঞ্চনকে কোষাধ্যক্ষ এবং আল আমীন, সানোয়ার হোসেন, মনির, হৃদয় আহমেদ, রোকসানা ও ছন্দাকে আজীবন সদস্য করে ‘রফিকনগর এসএসসি সংঘ’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানমালা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ট্রাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads