ads

শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২৮৪
শেরপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে সৃষ্ট বিতর্কের জের ধরে এবার সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শহরের নিউমার্কেটস্থ একটি হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা শাখার কমিটি অনুমোদন দেয়। ওই কমিটি অনুমোদন দেওয়ার পর একটি মহল হরতাল আহবান করে শেরপুরকে অস্থিতিশীল করে বর্তমান সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিব্রত করার অপপ্রয়াস চালায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পত্রিকায় সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে ২০১৩ সালে তার ফেসবুক আইডির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার অভিযোগ তুলে পোস্ট দেয়। পরে তারা জনগণের মনোভাব ও প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে হরতাল থেকে সরে আসে। তবে তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলে। ইতোমধ্যে তদন্ত কমিটি শেরপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলেছে এবং ওই কমিটির কাছে সাক্ষ্য দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ জানিয়েছে মতিউর রহমান মতিন এবং তার পরিবার কখনো জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল না বা নেই। বরং মতিনসহ তার পরিবার আওয়ামী লীগের আদর্শের অনুসারী। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগও উদ্দেশ্যপ্রণোদিত। এজন্য তিনি তীব্র নিন্দা প্রকাশ করে শেরপুরবাসীকে সতর্ক থাকার আহবান জানান। সেইসাথে নবগঠিত কমিটির উপর কেন্দ্রীয় ছাত্রলীগের স্থগিতাদেশ দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের সুপারিশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি প্রমুখ।
এদিকে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্ক ॥ এবার পাল্টা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads