ads

মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৭ জেলার আড়াই লাখ জেলেকে খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ৩০১
১৭ জেলার আড়াই লাখ জেলেকে খাদ্য সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জাটকা ধরা থেকে বিরত থাকায় ১৭ জেলার ২ লাখ ৪৮ হাজার ৬৭৪ জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি হারে চারমাস খাদ্য সহায়তা দেবে সরকার। এসব জেলার ৮৫ উপজেলায় জেলে পরিবারগুলো আগামী ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ভিজিএফ কর্মসূচির আওতায় ওই সহায়তা পাবেন।

চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, নোয়াখালী, বাগেরহাট, মানিকগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিরাজগঞ্জের জেলেরা ওই খাদ্য সহায়তা পাবেন। ইতোমধ্যে দুযোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নামে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

পরিবার প্রতি ৪০ কেজি হারে চাল বিতরণের জন্য প্রতি মাসে মোট ৯ হাজার ৯৪৭ মেট্রিক টন চালের প্রয়োজন হবে। আর ৪ মাসে মোট চাল লাগবে ৩৯ হাজার ৭৮৮ টন।
বরাদ্দপত্রে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক বরাদ্দ করা ভিজিএফ চাল জাটকা আহরণে বিরত থাকার জন্য দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০১২-১৩’ অনুসরণ করে বিতরণ করবেন। নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন এবং এসব চাল ৩১ মে’র মধ্যে উত্তোলন করতে হবে।
জেলা প্রশাসক ভিজিএফ চাল বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকের অবহিত করবেন বলেও বরাদ্দেপত্রে উল্লেখ করা হয়।
দেশে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আটমাস জাটকা (লম্বায় ৯ ইঞ্চির চেয়ে ছোট) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকে। এ সময়ে আদেশ অমান্যকারীকে এক থেকে দুই বছর কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেক সভায় ১৪ প্রকল্পের অনুমোদন পরবর্তী সংবাদ ময়মনসিংহে কোচিং, শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে সচেতন নাগরিকের…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads