ময়মনসিংহ প্রতিনিধি ॥ কোচিং, শিক্ষা বাণিজ্য নোটবুক, গাইড বই বন্ধের দাবিতে সচেতন নাগরিক, শিক্ষক-ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ শহরের টাউন মোড়ে মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে মানসম্পন্ন পাঠদান শিক্ষকদেরই নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কোচিং ও প্রাইভেটের নামে শিক্ষা বাণিজ্য, নোটবুক, গাইড বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন কোচিং ও প্রাইভেটের নামে শিক্ষা বাণিজ্য অবিলম্বে বন্ধের জন্য দেখভালের দায়িত্বে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাস, নূর সন্সের সত্ত্বাধিকারী মাহবুবুল আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক, মেজর অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, শওকত জাহান রাণী ও অধ্যাপক এনায়েতুর রহমান প্রমূখ।




















