ads

সোমবার , ২২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

খবর টি পড়েছেন : ১৮৭
নকলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা হতে হামদ/নাতে নাসিমা আক্তার, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা হতে কেরাতে শাহারুল ইসলাম, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে বাংলা রচনায় আরিফ মেহেদী, রবীন্দ্র সংঙ্গীত ও নজরুল সঙ্গীতে রিফাত তাসফিয়া রুপন্তি ও লোক সঙ্গীতে পিপল, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় হতে বাংলা কবিতা আবৃত্তিতে জান্নাতুল ফেরদৌস মুন, নকলা পাইলট উচ্চ বিদ্যালয় হতে একক বিতর্কতে সন্দীপন বণীক, দেশাত্ববোধক গান ও উচ্চাঙ্গ সঙ্গীতে মুক্তি সাহা, জারীগানে সন্দীপন বণীক ও তার দল, তাৎক্ষণিক অভিনয়ে এস এম হাসনাত, উচ্চাঙ্গ ও লোক নৃত্যে অন্বেষা সরকার।
নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা হতে কেরাতে সিদ্দিকুর রহমান, কায়দ বালিকা দাখিল মাদরাসা হতে হামদ/নাতে আসমানী আক্তার সিথী, নকলা পাইলট উচ্চ বিদ্যালয় হতে বাংলা রচনা প্রতিযোগিতায় জান্নাতুল মাওয়া, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীতে লামিয়া তাসনোভা ইদিতা, জারী গানে সামিয়া নওরীন ও তার দল, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে লোক সঙ্গীতে জুয়াইরা জান্নাত লাবিবা, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় হতে বাংলা কবিতা আবৃত্তিতে জেবা আক্তার ও একক বিতর্কতে হেপী আক্তার; পিপড়ী কান্দি উচ্চ বিদ্যালয় হতে লোক নৃত্যে শিখা আক্তার।
একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের প্রতিযোগিতায় হাজী জালমামুদ কলেজ হতে কেরাতে মোঃ আজিজুল হক, বাংলা রচনা প্রতিযোগিতায় আব্দুল্লাহ আল মামুন, একক বিতর্কতে নাজমুল ইসলাম নাঈম, দেশাত্ববোধক গান ও লোক নৃত্যে বৃষ্টি আফরিন, জারীগানে বৃষ্টি আফরিন ও তার দল, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ হতে হামদ/নাতে আরজুমান আরা, বাংলা কবিতা আবৃত্তিতে,সিদরাতুল মুনতাহা, রবীন্দ্র সঙ্গীতে ও লোক সঙ্গীতে নিলুফা ইয়াসমিন, নজরুল সঙ্গীতে জান্নাতুল নূর মিতু, তাৎক্ষণিক অভিনয়ে ফারজানা মীম।
স্নাতক (ডিগ্রী) পর্যায়ে নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা হতে কেরাতে আল অমিন ও হামদ/নাতে উম্মে সালমা উপজেলা পর্যায়ে বিজয়ী হয়।
শ্রেষ্ঠ স্কাউট অনন্ত সাহা ও শ্রেষ্ঠ গার্ল গাইড লামিয়া তাসনোভা ইদিতা, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ রেহান উদ্দিন, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক কাজল রেখা শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের; শ্রেষ্ঠ রোবার মেহেদী হাসান আকাশ, শ্রেষ্ঠ রোবার শিক্ষক মোঃ মোবারক হোসেন ও শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয় হাজী জালমামুদ কলেজ থেকে।
শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয় শাখার) নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রিফাত তাসফি রুপন্তি, মাদরাসা শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থী কায়দা বালিকা দাখিল মাদরাসার ১০ শ্রেণির শিক্ষার্থী নূরজাহান আক্তার, কলেজ শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থী হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ মামুন মিয়া।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয় শাখার) নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ হাসিনা পারভীন, মাদরাসা শাখার শ্রেষ্ঠ শিক্ষাক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মোঃ ফজলুল করিম, কলেজ (কারিগরি) শাখার শ্রেষ্ঠ শিক্ষাক আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জেসমিন নাহার, কলেজ (সাধারন) শাখার হাজী জালমামুদ কলেজের গণিত বিষয়ের প্রভাষক খন্দকার মনিরুজ্জামান।
শ্রেষ্ঠ প্রধান (বিদ্যালয় শাখার) নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব, মাদরাসা শাখার শ্রেষ্ঠ সুপার/অধ্যক্ষ পাঁচকহুনিয়া আলিম মাদরাসার মোঃ নেছার উদ্দিন, কলেজ (কারিগরি) শাখার শ্রেষ্ঠ অধ্যক্ষ ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের মোহাম্মদ রেজাউল আলম, কলেজ (সাধারন) শাখার চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয় শাখার) চন্দ্রকোণা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়, মাদরাসা শাখার শ্রেষ্ঠ মাদরাসা বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা, কলেজ (কারিগরি) শাখার শ্রেষ্ঠ কলেজ আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সাধারন শাখার শ্রেষ্ঠ কলেজ হাজী জালমামুদ ডিগ্রী কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ পালন উপলক্ষে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রতিযোগিতার মাধ্যমে ওইসব শ্রেষ্ঠত্ব যাচাই বাছাই করেছেন ৩ টি উপ-কমিটি। উপজেলার শ্রেষ্ঠরা মঙ্গলবার শেরপুর জেলা শহরের ভেন্যুতে প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত নকলার রবিনের লাশও ঘৃণায়… পরবর্তী সংবাদ শেরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads