ads

সোমবার , ২২ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৩৭
ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারহানা করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা প্রাণিসম্পদের ভেটেনারি সার্জন পলাশ ক্রান্তির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. মজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. গোলাম রব্বানী টিটু, খামারি আনোয়ার হোসেন প্রমুখ। ওই সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় জঙ্গি আস্তানায় নিহতদের একজন নকলার রবিন! পরবর্তী সংবাদ শেরপুরে শালিসে যুবক খুনের মামলায় গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads