ads

রবিবার , ২১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় জঙ্গি আস্তানায় নিহতদের একজন নকলার রবিন!

খবর টি পড়েছেন : ১৫৬
ঢাকায় জঙ্গি আস্তানায় নিহতদের একজন নকলার রবিন!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ রাজধানী ঢাকার নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত ৩ জনের একজন শেরপুরের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত ফজর আলীর পুত্র রবিন মিয়া (১৪) -এমন গুঞ্জনই চলছে এলাকায়। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ২১ জানুয়ারি রবিবার র‌্যাবের তরফ থেকে রবিনের পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এমন একটি সংবাদ আমিও শুনেছি এবং পত্রিকায় পড়েছি। তাছাড়া রবিনের বড় ভাই গোলাম মোস্তফা ২০ জানুয়ারি দুপুরের দিকে চলতি মাসের ৭ তারিখ হতে রবিন নিখোজ রয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন, যার নং-৬৬৪, তারিখ- ২০/০১/১৮ইং। তিনি আরও জানান, রবিনের পরিবার পত্রিকায় প্রকাশিত ছবির সাথে তাদের রবিনের সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছে। এ বিষয়ে রবিনের পরিবারকে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
রবিনের বড় ভাই গোলাম মোস্তফা জানান, তাদের ৩ ভাই ও ১ বোনের মধ্যে রবিন সবার ছোট। পত্রিকায় প্রকাশিত নিহত অজ্ঞাত ২ জঙ্গির একজন আমার ছোটভাই রবিনের মতোই মনে হয়। যদি সরাসরি লাশ দেখতে পারতাম, তাহলে শতভাগ নিশ্চিত করে বলা যেত সে আমাদের রবিন কি না? নকলা থানার ওসি’র পরামর্শে তারা র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগে যোগাযোগ করেছেন বলেও জানান।
উল্লেখ্য, ১২ জানুয়ারি রাজধানী ঢাকার নাখালপাড়া এলাকার রুবি ভিলা ভবনের ৫ম তলায় এক জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে ৩ জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর ২ জনের পরিচয় না পাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য র‌্যাবের পক্ষ থেকে ছবি সরবরাহের পর শুক্রবার তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত অজ্ঞাতনামা ২ জনের ছবির মধ্যে একজনের সাথে নকলার রবিনের সাদৃশ্য পায় তার পরিবারের লোকজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সিএইচসিপি’দের অবস্থান কর্মসূচি ॥ রোগীদের দুর্ভোগ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads