ads

বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৫৭
ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলেম-ওলামা, ইমাম, খতিব ও শিক্ষকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উন্নয়ন মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামীয়া মদিনা উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি খালিছুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নজরুল ইসলাম, ইমাম মাওলানা আবু ইউসুফ আকন্দ প্রমুখ। সভায় উপজেলার প্রায় ২ শতাধিক আলেম-ওলামা, ইমাম, খতিব ও শিক্ষক উপস্থিত ছিলেন। সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূর্লে এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জীবন চলে গাছের ছালে পরবর্তী সংবাদ শ্রীবরদীর কর্ণঝোড়া ব্রিজ এখন মরণ ফাঁদ!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads