ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কিডনি রোগে আক্রান্ত মেধাবী শিশু আরিফুলের পাশে ‘নঅমেসস’

খবর টি পড়েছেন : ২১৯
নকলায় কিডনি রোগে আক্রান্ত মেধাবী শিশু আরিফুলের পাশে ‘নঅমেসস’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার রেহাই অষ্টধর এলাকার কিডনী রোগী মেধাবী শিশু শিক্ষার্থী মোঃ আরিফুলের পাশে দাড়াঁলো নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা (নঅমেসস) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৭ জানুয়ারি বুধবার দুপুরে আরিফুলের বাড়িতে গিয়ে সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে আরিফুলের বাবা নজরুলের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ওই সময় অন্যান্যদের মধ্যে সংস্থার সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ স্বপন আহম্মেদ, চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ডেভিড সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেনসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রিক্সাচালক নজরুল ইসলামের ছেলে রেহাই অষ্টধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়–য়া মেধাবী আরিফুলের পাশে দাঁড়াতে পেরে খুশি ওই সংস্থার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সামাজিক গণমাধ্যম ফেসবুকে নঅমেসস-এর কার্যক্রম দেখে ওই সংস্থার কার্যক্রমকে ত্বরান্বিত করতে পরামর্শসহ সার্বিক সহযোগিতা করছেন শেরপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু ও অষ্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান। আর তাদের পরামর্শেই আরিফুলকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনমিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর প্রক্রিয়া চলছে। অসুস্থ্য আরিফুলকে সম্পূর্ণভাবে সুস্থ্য করে তুলতে আর্থিক সাহায়তার মাধ্যমে হৃদয়বান ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসতে আহ্বান জানান সংস্থার কর্মকর্তা ও নীতি নির্ধারকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রাজনীতিক-সংগঠক ছাইফুল ইসলাম কালামের স্মরণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে টিনের ঘর পেলেন ৫ ভিক্ষুক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads