ads

মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৬২
ঝিনাইগাতীতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও উপজেলা চেয়াম্যান আমিনুল ইসলাম বাদশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। এর আগে তিনি রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে মিলিত হন। পরে তিনি রাংটিয়া উচ্চ বিদ্যালয় ও গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৭ জুয়ারীসহ ২ মাদক… পরবর্তী সংবাদ শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads