স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব এডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালামের ৫ম মৃত্যুবার্ষিকী কাল (১৬ জানুয়ারি মঙ্গলবার)। ২০১৩ সালের এই দিনে তিনি হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় দীর্ঘ ১৮ দিন ঢাকার একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।
এডভোকেট ছাইফুল ইসলাম কালামের একমাত্র পুত্র প্রভাষক মামুনুর রশিদ পলাশ জানান, তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এডভোকেট কালাম ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুরস্থ মরহুমের কবর জিয়ারত, ১১টায় শহরের খরমপুর নতুনবাজারস্থ খতমে কোরান, বিকেল ৪টায় শহরে শোকর্যালি এবং পরে স্থানীয় নির্ঝর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।
























