ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিংসহ সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন ২০২১ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন হুইপ… পরবর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ দূষণের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads