নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭৭৫ টি কম্বল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার উপজেলা মুক্তমঞ্চ মাঠে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের মাঝে ৩৫৭টি এবং কওমী মাদরাসার শিক্ষার্থী, বিভিন্ন অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ৪১৮টি কম্বল বিতরণ করা হয়।

ওইসব কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আবুল মুনসুর প্রমুখসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও হাজারো জনতা উপস্থিত ছিলেন।
























