ads

বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় দুধের মত সাদা আর বেগম জিয়া মাক্কাল ফল : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় দুধের মত সাদা আর বেগম জিয়া মাক্কাল ফল : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় দুধের মত সাদা আর বেগম জিয়া মাক্কাল ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী । তিনি ৩ ডিসেম্বর বুধবার রাতে শেরপুরের নকলা উপজেলার মুক্তমঞ্চে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। ওই সময় তিনি বলেন,পত্রিকায় খবর এসেছে যারা বিদেশী ব্যাংকে অবৈধভাবে টাকা রেখেছে তাদের মধ্যে বেগম জিয়া অন্যতম। এমনকি সৌদি আরবে খালেদা জিয়ার হোটেল রয়েছে এসব খবরও বিদেশী পত্রিকায় ছাপা হয়েছে।

Shamol Bangla Ads

কৃষিমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের সময় এবং তার পরে এফবিআই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজ-খবর নিয়েছে। কিন্তু কোথাও একটি চালের দানার মত অবৈধ সম্পদ খুঁজে প্য়ানি। তাই সততার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ ১০ নেতার মধ্যে তৃতীয় অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। পক্ষান্তরে বেগম জিয়ার ছেলের বিরুদ্ধে অবৈধ টাকা রাখার অভিযোগ এনে এফবিআই সাক্ষ্য দিয়েছে। এতিমদেরও টাকা আত্মসাত করেছে বেগম জিয়া ও তার পরিবার ।
নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহামানের সভাপতিত্বে ওই সমাবেশে জেলা প্রশাসক ড. মল্লিক আনোযার হোসেন, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে কৃষিমন্ত্রী গৌরদ্বার ও পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর টপটেন শিক্ষার্থী, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর প্রথম ১০ জন করে মোট ১ হাজার শিক্ষার্থীর হাতে শীতের কম্বল ও দুধ খাওয়ার জন্য নগদ ৫শ টাকা করে অনুদান তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নোয়াখালী খাল আর দুঃখ হয়ে থাকবে না: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ শ্রীবরদীতে এক কাচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads