ads

সোমবার , ১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের খুটির চাপায় শ্রমিক নিহত, আহত ২

খবর টি পড়েছেন : ১৬৫
ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের খুটির চাপায় শ্রমিক নিহত, আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজ করতে গিয়ে নদীর পাড়ের রাস্তা ধ্বসে খুটির চাপায় সালাম মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত ও ২ জন আহত হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার দিঘীরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শ্রমিক সালাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসেলকান্দি গ্রামের খোকা মিয়ার ছেলে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামে সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় পাভেল নামের এক ঠিকাদারের অধীনে ৯ জন শ্রমিক পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণ কাজ করছিল। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঠেলা গাড়ীতে করে বিদ্যুতের সিমেন্টের খুটি নদীর পাড় দিয়ে বহন করার সময় নদীর পাড়ের রাস্তা ধ্বসে গেলে ঠেলাগাড়ীটি উল্টে যায়। এসময় শ্রমিকরা আত্মরক্ষার্থে নদীর পাড়ে লাফ দিলে একটি খুটি তাদের উপরে পরে গেলে ৩ জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত সালাম মিয়াকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় দুপুর একটার দিকে সে মারা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল… পরবর্তী সংবাদ প্রত্যেক জেলা-থানায় মহিলা পুলিশ ব্যারাক : শেরপুরে পুলিশের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads